শিরোনামঃ
নিউজরুম ১১-০৩-২০১৯ ০৬:২০ অপরাহ্ন |
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শ্রীবরদীতে হারুনুর রশিদ (৩৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছে। সোমবার সকালে মানষিক ভারসাম্যহীন জনিত কারণে গলায় রশি বেঁধে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে উপজেলার চককাউরিয়া গ্রামে নিজ বসবাড়ির গোয়াল ঘরে। সে ওই গ্রামের মৃত ই¯্রাফিল মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, হারুনুর রশিদ দীর্ঘদিন যাবত মানষিক ভারসাম্যহীনতায় ভোগছিল। এ কারণে তার পরিবার তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। এদিকে হারুনুর রশিদের মানষিক ভারসাম্যহীনতার কারণে তার স্ত্রী লাভলী বেগম দুই সন্তানকে নিয়ে প্রায় ৪ মাস আগে বাপের বাড়ি খোশালপুর গ্রামে চলে যায়। সোমবার সকালে সে বাড়ির গোয়াল ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে রশি কেটে মাটিতে নামায়। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। স্থানীয় ইউপি সদস্য মিজার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হারুনুর রশিদ দীর্ঘদিন যাবত মানষিক ভারসাম্যহীন ছিল। এ কারণে তার স্ত্রী লাভলী বেগম গ্রাম্য শালিসীর মাধ্যমে তার বাপের বাড়ি চলে যায়। তার স্ত্রী লাভলী বেগম অভিযোগ করে বলেন,শাশুড়ি ও দেবর অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার মৃত্যুর খবর শুনে এখানে এসেছি। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com