উপজেলা নির্বাচন-২০১৯ রায়গঞ্জে নিরুত্তাপ নির্বাচনে বিজয়ীনৌকার প্রার্থী ইমন তালুকদার
০৬ মে, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন

  

উপজেলা নির্বাচন-২০১৯ রায়গঞ্জে নিরুত্তাপ নির্বাচনে বিজয়ীনৌকার প্রার্থী ইমন তালুকদার

সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ
১১-০৩-২০১৯ ০৬:১১ অপরাহ্ন
উপজেলা নির্বাচন-২০১৯ রায়গঞ্জে নিরুত্তাপ নির্বাচনে বিজয়ীনৌকার প্রার্থী ইমন তালুকদার

রায়গঞ্জ প্রতিনিধিঃ  ১০ মার্চ প্রথম দফা উপজেলা নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জে চেয়ারম্যান পদে নৌাকার প্রার্থী এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন ৭৯ হাজার ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি বিদ্রোহী প্রার্থী গোলাম হোসেন শোভন সরকার। তার আনারস প্রতীকে ভোট পড়েছে ২৬ হাজার  ১৫৩ । উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ২৩ হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন  । তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুর রউফ বকুল মাষ্টার তালা প্রতিকে ভোট পেয়েছেন ২১ হাজার  ৯৯৫ । মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিষ্কৃতি দাস হাঁস প্রতীকে ৫৪.২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দি পাপিয়া পারভিন পরী সিলিং ফ্যান প্রতীকে ভোট পেয়েছেন ৩০ হাজার ৩৪ ভোট। ভোট পড়েছে শতকরা ৪৬ ভাগ  (চেয়ারম্যান পদে প্রাপ্ত ভোট অনুযায়ী )।
রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হলেও ভোট প্রয়োগে উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয় নি। ছিলনা ভোটারদের লম্বা লাইন।  দু’ একজন করে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ায় ভোট কেন্দ্র  ফাঁকাই ছিল । রাত ৯টা পর্যন্ত ভোট গণনা চলকালীন সময়ে প্রার্থীদের মধ্যে উৎকন্ঠা দেখা যায়। 

 


সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ১১-০৩-২০১৯ ০৬:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 552 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com