শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ১১-০৩-২০১৯ ০৬:১০ অপরাহ্ন |
রায়গঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান , বিশিষ্ট রাজনিতিক, সমাজসেবক মুক্তিযোদ্ধা মোঃ সুলতান মাহমুদ মিঞা (৭৪) উপজেলার হাসিল হোসেন গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি -----রাজিঊন)। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। রবিবার ভোর রাতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ,দুই ছেলে, প্রবাসী এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা আড়াইটার দিকে স্থানীয় রৌাহা মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে মাদ্রাসা সংলগ্ন সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com