বেলকুচি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ ও রত্না জয়ী
০৯ নভেম্বর, ২০২৬ ০৪:২৩ পূর্বাহ্ন

  

বেলকুচি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ ও রত্না জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০৩-২০১৯ ০৩:০৩ অপরাহ্ন
বেলকুচি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ ও রত্না জয়ী
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ম উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮ টা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ৯৫ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। এই নির্বাচনে নৌকাকে ব্যাপক ব্যবধানে হারিয়ে স্বতন্ত্রপ্রার্থী চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন জয়ী হয়েছেন। তিব্র প্রতিদন্দীতা পূর্ন নির্বাচনে ২৫ ভোটের ব্যবধানে স্বতন্ত্রপ্রার্থী নুরুল ইসলাম সাজেদুল (দোয়াত কলম) প্রতিক নিয়ে বিজয়ী হয়। সে ৩৭ হাজার ৭শত ৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী স্বতন্ত্রপ্রার্থী হিসাবে মীর সেরাজুল ইসলাম (আনারস) প্রতিক নিয়ে ৩৭ হাজার ৭ শত ২৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। নৌকা প্রতিক নিয়ে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী আকন্দ ৯ হাজার ৮ শত ৩৩ ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ইউসুফ আলী শেখ (উড়োজাহাজ) প্রতিক নিয়ে ২৬ হাজার ৭শত ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী (তালাচাবি) প্রতিক নিয়ে আতাউর রহমান ২৫ হাজার ৫শত ৫০ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন । ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে রত্না বেগন (ফুটবল) প্রতিক নিয়ে ৬১ হাজার ৮শত ৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিপুর ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী নার্গিছ খাতুন (কলস) ১৩ হাজার ৩ শত ৯৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবুল হোসেন এর সত্যতা স্বীকার করেছে। উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২লক্ষ ৪০ হাজার ২ শত ৫৪ টি। তার মধ্য ভোট কাষ্ট হয় ৮৭ হাজার ২ শত ৯৩ টি। উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীগের মনোনিত ও স্বতন্ত্রপ্রার্থী সহ ছিল মোট ৪ জন। ভাইস চেয়ারম্যান ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন প্রতিদন্ধীতা করেণ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০৩-২০১৯ ০৩:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1658 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com