সিরাজগঞ্জে বাস চাপায় বৃদ্ধ নিহত
১১ মে, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে বাস চাপায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১১-০৩-২০১৯ ০২:৪৩ অপরাহ্ন
সিরাজগঞ্জে বাস চাপায় বৃদ্ধ নিহত

সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের কামারখন্দে বাসচাপায় কুদ্দুস (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  সোমবার দুপুর ১টার দিকে উপজেলার ভদ্রঘাট শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ জেলার সলঙ্গা থানার পূর্ব মধুরাপুর গ্রামের বাসিন্দা। কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল হাসান জানান, সিরাজগঞ্জ শহর থেকে নলকাগামী একটি স্থানীয় বাস ভদ্রঘাট এলাকা অতিক্রম করছিল। এসময় বৃদ্ধ কুদ্দুস রাস্তা পার হওয়ার সময় বাসটির নিচে চাপা পড়লে ঘটনাস্থেলই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১১-০৩-২০১৯ ০২:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 348 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com