চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
৩০ জুন, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন

  

চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১১-০৩-২০১৯ ০২:২৪ অপরাহ্ন
চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক সরকার বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ৪৯ টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতিকে ৩৪ হাজার ৯৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন (বিএনপি সমর্থক) দোয়াত-কলম প্রতিকে ৯ হাজার ৭৫৪ এবং আরেক বিএনপি নেত্রী প্রাক্তন চেয়ারম্যান মাহফুজা খাতুন আনারস প্রতিকে ৯৭ ভোট পেয়েছেন। এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রতিদ্বন্ধীতা করেছেন। এর মধ্যে থানা যুবলীগের সাধারন সম্পাদক মোল্লা বাবুল আক্তার মাইক প্রতিকে ২০ হাজার ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ নেতা রেজাউল করিম চশমা প্রতিকে ৯ হাজার ৯৭০ ভোট পেয়েছেন। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে এখানে আওয়ামীলীগ নেত্রী নাসরিন আক্তার হাঁস প্রতিকে ১৫ হাজার ২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী রোমা খাতুন কলস প্রতিকে ১৪ হাজার ৫৬৭ ভোট এবং রাফেজা সুলতানা ফুটবল প্রতিকে ১৩ হাজার ৬৬১ ভোট পেয়েছেন


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১১-০৩-২০১৯ ০২:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 381 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com