উল্লাপাড়ায় হাতকড়াসহ আসামি পালানোর সময় গুলিবিদ্ধ
১০ মে, ২০২৬ ০৭:৪১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় হাতকড়াসহ আসামি পালানোর সময় গুলিবিদ্ধ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১১-০৩-২০১৯ ১২:১৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় হাতকড়াসহ আসামি পালানোর সময় গুলিবিদ্ধ

উল্লাপাড়া  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশা চালক তারা তালুকদার কে রবিবার রাতে চাকু দিয়ে জবাই করে হত্যা করে অটোভ্যান নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মোজা তালুকদারের ছেলে। উল্লাপাড়া উপজেলার মনিরপুর সড়ক সেতুর নিচে এ ঘটনা ঘটিয়েছে। 

ছিনতাইকারীরা কামারখন্দ থেকে যাত্রীভেসে অটোভ্যানে কালিগঞ্জের দিকে আসছিলো। জনশূন্য রাস্তায় ভ্যান চালক তারা তালুকদার কে জবাই করে হত্যার পর অটোভ্যান নিয়ে  রক্তমাখা কাপড়চোপড়ে চার ছিনতাইকারী পালানোর সময় স্থানীয় লোকজন তাদের বেতকান্দি কবরস্থানের পাশ থেকে সন্দেহজনক ভাবে আটক করে। 
এসময় দু'জন পালিয়ে গেলেও অপর দুজন কে আটক করে। এরা হলেন সিরাজগঞ্জ সদরের  বাওইতাড়া গ্রামের ফরিদ শেখের ছেলে রিপন শেখ (২৭ এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ফরহাদ হোসেনের ছেলে তানভীর হোসেন জীবন (১৬)। 
জনতা এদের গণপিটুনি দিয়ে রোববার সকালে উল্লাপাড়া মডেল থানা  পুলিশের হাতে তুলে দেয়। 

এদিকে রোববার রাতে পলাতক অপর দুই ছিনতাইকারী  কে গ্রেফতার করতে আটককৃত আসামির তথ্যের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় আটককৃত অপর হত্যা মামলার আসামি সিরাজগঞ্জ সদরের বাওইতারা গ্রামের রিপন শেখ (২৭) পালানোর চেষ্টা করলে পুলিশ পিছন থেকে গুলি করে। গুলিবিদ্ধ আসামি কে পুলিশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ জানান হত্যা মামলার আসামি রিপন শেখের  হাতকড়াসহ পালানোর সময় পুলিশ তার পায়ে গুলি করে। রিপন শেখের  নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-০৩-২০১৯ ১২:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 749 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com