১১ তম গ্রেডের দাবীতে নাগরপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন (ভিডিও সহ)
০২ মে, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন

  

১১ তম গ্রেডের দাবীতে নাগরপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১০-০৩-২০১৯ ০৬:৩৭ অপরাহ্ন
১১ তম গ্রেডের দাবীতে নাগরপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন (ভিডিও সহ)

মাসুদ রানা,স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃজাতীয় কাঠামোর ১১তম গ্রেডে বেতন ভাতার দাবীতে রবিবার (১০ মার্চ) টাঙ্গাইল নাগরপুরের সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছে।উপজেলা প্রাথমিক কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা সহকারী শিক্ষকরা।মানববন্ধন কর্মসূচিতে সহকারী শিক্ষকদের ১১ তম বেতন গ্রেডের যৌক্তিকতা ও ন্যায্যতা নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক নেতারা। মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দেন।তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনও বিভিন্ন অনুষ্ঠানে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের পরের গ্রেডে বেতন দেওয়ার কথা বলেছিলেন।

কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ নতুন করে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করে তাদের ১১তম এবং সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে বেতনের প্রস্তাবনা নীতিগত ভাবে চূড়ান্ত করেছেন।এর ফলে বেতন বৈষম্য দূর না হয়ে বরং তা চিরস্থায়ী হতে যাচ্ছে। মানববন্ধনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন এবং নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি পূরনে প্রধান শিক্ষকের ঠিক পরের ধাপে ১১তম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার দাবী জানিয়েছেন শিক্ষকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক কল্যাণ সমিতির সভাপতি আহসানুল ইসলাম মুকুল,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,সহকারী শিক্ষক মোছা তৌহিদা বুলবুল সহ সকল বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী পক্ষে স্মারকলিপি গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১০-০৩-২০১৯ ০৬:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 491 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com