শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১০-০৩-২০১৯ ০৬:০৩ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্কুটের লোভ দেখিয়ে ৩ শিশু ধর্ষনের চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে ধর্ষককে জুতাপেটার মাধ্যমে মিমাংসা করেছে স্থানীয় মাতব্বর ইলেক্ট্রিশিয়ান মঞ্জুর আলম তোতা ।
উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে তূষার হোসেন (২০) একই মহল্লার ৩ শিশুকে খেলার সময় বিস্কুটের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ধর্ষকের অমানুষিক নির্যাতনের শিশুরা চিৎকার চেঁচামিচি করে এই চেচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক তূষার ঘর থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের অভিভাবকরা জানান থানায় অভিযোগ করতে চেয়েছিলাম এলাকাবাসী থানায় অভিযোগ করতে দেয়নি বলছে আমরা এলাকায় মিমাংসা করব।
ঘটনায় ভুক্তভোগী এক শিশুর মা জানান গতকাল শনিবার রাতে ইলেক্ট্রিশিয়ান মঞ্জুর আলম তোতার বাড়িতে শালিস হয় ধর্ষনের চেষ্টার শাস্তি হিসেবে তূষার কে জুতাপেটা করা হয়েছে। এতে আমাদের পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। এই ঘটনার জন্য ধর্ষকের কঠিন বিচার হওয়া দরকার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com