বেলকুচি উপজেলা নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে নৌকার এজেন্ট শূন্য
০৯ নভেম্বর, ২০২৬ ০৪:৩৬ পূর্বাহ্ন

  

বেলকুচি উপজেলা নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে নৌকার এজেন্ট শূন্য

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-০৩-২০১৯ ০৫:৩১ অপরাহ্ন
বেলকুচি উপজেলা নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে নৌকার এজেন্ট শূন্য
জহুরুল ইসলামঃ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের বেলকুচিতে ৯৫ টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছে ভোটাররা। কিন্তু উপজেলার নির্বাচনের কেন্দ্র গুলোতে বিভিন্ন প্রার্থীর এজেন্ট থাকলেও অধিকাংশ কেন্দ্রে নৌকার এজেন্ট শুণ্য। রবিবার সকাল থেকে বেলকুচি উপজেলার প্রায় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও ভোটারা তাদের ভোটারধিকার প্রয়োগ করছে নির্বিঘ্নে। বেলা গড়ানোর সাথে সাথে ক্রমান্বয়ে ভোটার কমে আসতে শুরু করে । বেশ কয়েকটি নির্বাচন কেন্দ্র ঘুরে দেখা যায় অধিকাংশ ভোট কেন্দ্র ভোটার উপস্থিত কমে গেছে। ভোট কেন্দ্রে অন্যান্য প্রার্থীদের এজেন্ট থাকলেও এ উপজেলাতে চেয়ারম্যান পদের দলীয় নৌকা প্রতিকে অধিকাংশ কেন্দ্রে কোন এজেন্টের দেখা মেলেনি। নির্বাচনে দায়িত্ব পালনরত প্রিজাইডিং, পোলিং ও অন্যান্য অফিসারদের কাছে জানা যায়, ভোট গ্রহনের শুরুতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মত। তবে বেলা গড়ানোর সাথে সাথে ধীরে ধীরে ভোটার সংখ্যা কমতে শুরু করেছে। সহকারী রিটার্নিং অফিসার জায়দা খাতুন জানান, ভোট গ্রহনের শুরু থেকে এখনও পর্যন্ত সুষ্ঠ, সুন্দর ভাবে ভোট গ্রহন চলছে এবং শেষ না হওয়া তা অব্যাহত থাকবে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, নির্বাচনে আমরা ৩ স্তর বিশেষ নিরাপত্তা জোরদার করেছি। তাছাড়া স্ট্রাইকিং ফোর্সের বিশেষ টলহ বলবদ রয়েছে। এখনও পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-০৩-২০১৯ ০৫:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1318 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com