শান্তিতে ভোট দিতে পেরে সন্তুষ্ট ১০৫ বছর বয়সী বৃদ্ধা
০৭ মে, ২০২৬ ০২:৪৫ অপরাহ্ন

  

শান্তিতে ভোট দিতে পেরে সন্তুষ্ট ১০৫ বছর বয়সী বৃদ্ধা

নিউজরুম
১০-০৩-২০১৯ ০৪:৫৬ অপরাহ্ন
শান্তিতে ভোট দিতে পেরে সন্তুষ্ট ১০৫ বছর বয়সী বৃদ্ধা

রোববারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন ১০৫ বছর বয়সী দুখজান বেওয়া। নাটোরের বাগাতিপাড়া উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে পাঁয়ে হেঁটে গিয়ে ভোট দেন তিনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই শতবর্ষী। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভোট দেন দুখজান বেওয়া।

তিনি বলেন, ‘কোনোরকম বাধা ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। কেন্দ্রের পরিবেশে এতোটাই শান্ত যে ভোট দিতে আমার কোনো কষ্ট হয়নি। এজন্য আমি সন্তুষ্ট।’ এলাকাবাসী জানিয়েছে, ১০৫ বছরের দুখজান বেওয়া বাগাতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের খেজমত আলীর স্ত্রী। অনেক আগেই স্বামী মারা গেছেন। তাকে ছেড়ে চলে গেছেন তিন সন্তানও। রোববার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৮ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

৭৮ উপজেলায় চেয়ারম্যান পদে ২০৭, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব উপজেলায় ভোটার সংখ্যা এক কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০। ভোটকেন্দ্র ৫ হাজার ৮৪৭টি। প্রথম ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ প্রার্থী। তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন নির্বাচিত হন।

এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট, বাম গণতান্ত্রিক ফ্রন্ট ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোট অংশগ্রহণ থেকে বিরত রয়েছে।


নিউজরুম ১০-০৩-২০১৯ ০৪:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 377 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com