শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১০-০৩-২০১৯ ০৪:৪০ অপরাহ্ন |
মাসুদ রানা,স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইলঃ:টাঙ্গাইলের নাগরপুরের জাঙ্গালিয়া ভোর বাজারে গতকাল শনিবার ১১ টি দোকান আগুনে পুড়ে যায়। এ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু। এ সময় তিনি এলাকাবাসী ও বণিক সমিতির সাথে কথা বলে অগ্নিকান্ডের বিষয়ে জানতে চান ও ক্ষয়ক্ষতির পরিমাণ সমন্ধে প্রাথমিক ধারণা নেন। অনাকাংখিত এ ঘটনার জন্য তিনি দূ:খ প্রকাশ করে বলেন, বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এটা ভাল কোন লক্ষণ নয়। বিদূৎ ব্যবহারে ভবিষতে আরও সর্তক হয়ে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার করতে হবে। প্রয়োজন হলে আরও নতুন সংযোগ বাড়াতে হবে।
উল্লেখ্য, গতকাল শনিবার ভোর ৬ টায় কালো ধোয়া দেখতে পেয়ে লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কে খবর দেয়। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌছানোর পূর্বে মোড়ে অযাচিত ভাবে দোকান গড়ে উঠার কারণে বাধাগ্রস্থ হয়, এ কারনে ঘটনাস্থলে পৌছাতে দেরী হয়। এ সময় আগুনের বেগ বাড়তে থাকে । ফলে খুব অল্প সময়ে বাজারের ১১ টি দোকান পুড়ে যায় ও প্রায় কোটি টাকার লোকসান হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com