উল্লাপাড়ায় অটোভ্যান চালককে জবাই করে হত্যা দুই ছিনতাইকারী আটক
১০ মে, ২০২৬ ০৭:৪২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় অটোভ্যান চালককে জবাই করে হত্যা দুই ছিনতাইকারী আটক

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১০-০৩-২০১৯ ১২:০৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় অটোভ্যান চালককে জবাই করে হত্যা দুই ছিনতাইকারী আটক

রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার রাত ১১ টার দিকে তারা তালুকদার (৪৭) নামে এক অটোভ্যান চালক কে হাত-পা বেঁধে জবাই করে হত্যা করা হয়।তারা তালুকদার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মোজা তালুকদারের ছেলে।উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরপুর সড়ক সেতুর নিচ থেকে রোববার ভোরে রক্তাক্ত লাঁশটি পুলিশ উদ্ধার করেছে।

জানা যায় যে ছিনতাইকারীরা কামারখন্দ থেকে যাত্রীভেসে অটোভ্যানে কালিগঞ্জের দিকে আসছিলো। জনশূন্য রাস্তায় ভ্যান চালক তারা তালুকদার কে জবাই করে হত্যার পর অটোভ্যানটি নিয়ে রক্তমাখা কাপড়চোপড়ে চার ছিনতাইকারী পালানোর সময় স্থানীয় লোকজন তাদের বেতকান্দি কবরস্থানের পাশ থেকে সন্দেহজনক ভাবে আটক করে।

এসময় দু'জন পালিয়ে গেলেও অপর দুজন কে আটক করে। এরা হলেন সিরাজগঞ্জ সদরের বাওইতাড়া গ্রামের ফরিদ শেখের ছেলে রিপন শেখ (২৭ এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ফরহাদ হোসেনের ছেলে তানভীর হোসেন জীবন (১৬)। জনতা এদের গণপিটুনি দিয়ে রোববার সকালে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করে ।

উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার জয়নাল আবেদীন জানান ধৃত আসামীরা ওই অটোভ্যান চালককে হত্যা করে লাঁশ রেখে পালাচ্ছিল। এসময় স্থানীয়রা ছিনতাইকারী কে আটক করে থানা দিয়েছে। লাঁশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় মামলা হয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১০-০৩-২০১৯ ১২:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1878 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com