নাগরপুরে অগ্নিকান্ডে ১১ টি দোকানঘর পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি
১১ মে, ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

নাগরপুরে অগ্নিকান্ডে ১১ টি দোকানঘর পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১০-০৩-২০১৯ ১০:২৫ পূর্বাহ্ন
নাগরপুরে অগ্নিকান্ডে ১১ টি দোকানঘর পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

মাসুদ রানা,স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃ টাঙ্গাইলের নাগরপুরের জাঙ্গালিয়া ভোর বাজারে ১১ টি দোকান আগুনে পুড়ে গেছে। আজ ( ৯ মার্চ) শনিবার ভোর ৬ টায় জাঙ্গালিয়া ভোর বাজারের দোকানে আগুন লাগলে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে আসে ও কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ভোর ৬ টায় কালো ধোয়া দেখতে পেয়ে লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কে খবর দেয়। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌছানোর পূর্বে মোড়ে অযাচিত ভাবে দোকান গড়ে উঠার কারণে বাধাগ্রস্থ হয়,এ কারনে ঘটনাস্থলে পৌছাতে দেরী হয়। এ সময় আগুনের বেগ বাড়তে থাকে । ফলে খুব অল্প সময়ে বাজারের ১১ টি দোকান পুড়ে যায় ও প্রায় কোটি টাকার লোকসান হয়।

বাজার বণিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন জানান, খুব ভোরে আনুমানিক সকাল ৬ টায় জাঙ্গালিয়া ভোর বাজারে আগুন লাগে। এ সময় ব্যবসায়ী ও লোকজনের চিৎকার চেচামিতে এলাকাবাসী ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কে খবর দিলে তারা দ্রæত ঘটনা স্থলে ছুটে আসলেও মোড়ে দোকান থাকায় ঘটনা স্থলে পৌছাতে দেরি হয়। ফলে ১১ টি দোকান পুড়ে যায় ও প্রায় কোটি টাকা লোকসান হয়। উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ২টি ইউনিট ঘটনা স্থলে পৌছাই ও প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায় নি। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১০-০৩-২০১৯ ১০:২৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 386 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com