শিরোনামঃ
নিউজরুম ০৯-০৩-২০১৯ ০৮:৪০ অপরাহ্ন |
চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ও ১২টি গোডাউন পুড়ে গেছে। শনিবার বিকাল ৩টায় বাবুরহাট মধ্য বাজারে এ আগুনের সূত্রপাত ঘটে।
ঘটনার পরেই চাঁদপুর ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক হুমায়ুন কবির দুলাল মাল জানায়, জেনারেটর বিস্ফোরণে আগুন পেছনের গোডাউনে লেগে গিয়ে বাজারের ৩টি দোকান ও ১২টি গোডাউন ক্ষতিগস্ত হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানান, আগুনে দোকানদারদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল এসে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ কেটে দেওয়া হয়, এতে করে আগুন ছড়িয়ে না যাওয়ায় বাজারের অন্যান্য দোকানগুলো রক্ষা কার সম্ভব হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com