শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৯-০৩-২০১৯ ০১:৪১ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগন্জের রায়গন্জ উপজেলার বর্তমান সলঙ্গা থানার এক মধ্যবিত্ত পরিবারের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ দিনের প্রতিক্ষিত ডাকসু নির্বাচনে উত্তরবঙ্গের একমাত্র ছাত্র হিসেবে সাধারন সম্পাদক পদে লড়ছে। সে সলঙ্গা থানার ধুবিল মেহমানশাহী গ্রামের কৃষক আবু হানিফ ও গৃহিনী রেহানা বেগমের বড় ছেলে। ৪ ভাই ১ বোনের সংসারে রাশেদ বাল্য জীবনে গ্রামের প্রাইমারী স্কুলে মেধাবী ছাত্র ছিল। ২০১১ সালে ঝাউল দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় এ প্লাস নিয়ে উত্তীর্ণ হয়। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ হতে ২০১৩ সালেও আবারো এ প্লাস নিয়ে পাশ করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এম,এ অধ্যয়নরত। সে বর্তমানে মাস্টারদা সুর্যসেন হলে বসবাস করছে। বাল্য জীবন থেকেই রাশেদ ছিল সৎ,নম্র,ভদ্র ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। শিক্ষার শুরু থেকেই সে প্রতিটি শ্রেণীতেই ক্লাশ ক্যাপ্টেন সহ অন্যান্য শিক্ষার্থীদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে প্রতিনিধিত্ব করত। ছাত জীবন থেকে সে গরীব দুখী অভাবী লোকের পাশে দাড়িয়ে সাধ্যমত সহযোগীতার হাত বাড়িয়ে দিত। ঢাকা বিশ্ব বিদ্যালয়ে এবারের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ১১ জন সাধারন সম্পাদকের মধ্যে বাংলাদেশ ছাত্র মুক্তিজোট হতে সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্বিতা করছে। প্রার্থী রাশেদের সাথে ফোনে কথা বললে জানায়,আমি নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের যে কোন সমস্যা সমাধানে পাশে থাকবো। তাদের দাবির প্রতি সাধ্যমত চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে সকলে মিলে যথাসাধ্য চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাথে নিয়ে বিভিন্ন হলের পরিবেশ ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।সিরাজগন্জের সন্তান হিসেবে এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com