সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
১১ মে, ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৮-০৩-২০১৯ ০৫:০১ অপরাহ্ন
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের মুলিবাড়িতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা রেল সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, বেলা ১১টার দিকে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেন খুলনার দিকে যাচ্ছিলো। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জের মুলিবাড়ি রেল ক্রসিং এলাকায় পৌছলে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৮-০৩-২০১৯ ০৫:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 422 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com