চৌহালীতে আন্তর্জাতীক নারী দিবস পালিত
৩০ জুন, ২০২৬ ০১:৩০ পূর্বাহ্ন

  

চৌহালীতে আন্তর্জাতীক নারী দিবস পালিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৮-০৩-২০১৯ ০৪:৪৮ অপরাহ্ন
চৌহালীতে আন্তর্জাতীক নারী দিবস পালিত

চৌহালী প্রতিনিধিঃ  ’সবাই মিলে ভাবো,নতুন কিছু কর, নারী-পুরুষ সমতার,নতুন বিশ্ব গড়ো”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায়  আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।  শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অদিদপ্তরের আয়োজনে এবং এনডিপি সোৗহার্থ ৩ কর্মসূচির সহযোগিতায় চৌহালী সরকারি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ও নারী উন্নয়ন সংগঠন অংশ গ্রহণ করেন। 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির,মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া,ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিব,চৌহালী উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান, সদস্য ইদ্রিস আলী প্রমুখ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভোলক বাটি ও ট্রেইলারিং এর প্রশিক্ষর্ণার্থীরা। 
সভায় ইউএনও মুহাঃ আবু তাহির  ৮মার্চ আন্তর্জাতীক নারী দিবস উপলক্ষে গুরুত্বপুর্ণ বক্তব্যে তিনি বলেন, নারী দিবস হচ্ছে সেই দিন, যেইদিন জাতিগত,গোষ্ঠিগত,ভাষাগত,সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৌতিক সবক্ষেত্রে বৈষম্যহীন ভাবে নারীর অর্জনকে মর্যাদা দেওয়ার দিন।এ দিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্বরণ করে, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও গৌরবময় হয়ে উঠে। এলক্ষে সকলকে নারীর প্রতি সহনশীলতা দেখার আহবান জানান।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৮-০৩-২০১৯ ০৪:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com