বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)
২৬ এপ্রিল, ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন

  

বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-০৩-২০১৯ ০২:১২ অপরাহ্ন
বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলায় এসে শেষ হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান ১ আরিফুল ইসলাম সোহেল। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানার। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াছমিন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নূরে আলম, ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাষানী, এনডিপি সৌহাদ্য প্রোগ্রামের টেকনিক্যাল অফিসার রঞ্জু, জয়ীতাদের পক্ষে কাজী দিলরুবা আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদফতরের অফিস সহকারী মনিরুল ইসলাম। বক্তরা তাদের বক্তব্যের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৩-২০১৯ ০২:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 561 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com