উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
১০ মে, ২০২৬ ০৮:৫৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৭-০৩-২০১৯ ১০:২০ অপরাহ্ন
উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

রায়হান আলীঃ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে উচ্চ আদালত। একক প্রার্থী থাকায় উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফি ও ভাইচ চেয়ারম্যান পদে মনিরুজ্জামান পান্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আগামী ১০ মার্চ এই নির্বাচনে শুধু মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণের কথা ছিল।

নির্বাচনে প্রার্থী ছিলেন উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবলী ইসলাম কবিতা এবং সলপ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সুমাইয়া পারভীন।

উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টার্নিং অফিসার উজ্জল কুমার রায় জানান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিবলী ইসলাম কবিতা নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে একটি রীট করেন।

এই রীটের প্রেক্ষিতে উচ্চ আদালতের বিজ্ঞ বিচারক বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। হাইকোর্টের এই নির্দেশপত্রটি বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসে এসে পৌছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৭-০৩-২০১৯ ১০:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1914 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com