জেলা আ’লীগ সভাপতির বিরুদ্ধে স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচন করার অভিযোগ (ভিডিও সহ)
০৯ নভেম্বর, ২০২৬ ০৪:৪২ পূর্বাহ্ন

  

জেলা আ’লীগ সভাপতির বিরুদ্ধে স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচন করার অভিযোগ (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৭-০৩-২০১৯ ১২:১৯ পূর্বাহ্ন
জেলা আ’লীগ সভাপতির বিরুদ্ধে স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচন করার অভিযোগ (ভিডিও সহ)
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর হয়ে নির্বাচন করার অভিযোগ উঠেছে বর্তমানে জেলা আ'লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে। এমন অভিযোগ করেছেন নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আজিজল হক ঘোষণ ও যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজাসহ দলের একাধিক নেতাকর্মী। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিমধ্যে ফেসবুকে লতিফ বিশ্বাসের একটি ভিডিও ফুটেজ ভাইরাল সহ দেশের সনামধন্য ওয়ান লাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। জানা যায়, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, দলের বিদ্রোহী প্রার্থী মীর সেরাজুল ইসলাম (আনারস) ও সাজেদুল ইসলাম (দোয়াত কলম)। এ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী নৌকার বিপরীতে অবস্থান নিয়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস নিজেও আনারস প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নৌকার প্রার্থী মোহাম্মদ আলী আকন্দ অভিযোগ করে বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নোৗকার ভোট না চেয়ে প্রকাশ্যে আনারস মার্কায় ভোট প্রার্থনা করছেন। তবুও নৌকার বিজয় হবে ইনশা-আল্লাহ। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুল হক ঘোষণ বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকাশ্যে আনারস প্রতিকে ভোট চেয়েছেন। যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা বলেন, তিনি দলের একজন জেলার প্রধান নীতি নির্ধারক হয়েও নৌকার বিপরীতে ভোট প্রার্থনা করেছেন। আব্দুল লতিফ বিশ্বাস সকল অভিযোগ অস্বীকার করে বলেন , আমি সরাসরি কারো ভোট প্রার্থনা করিনি। আমার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-০৩-২০১৯ ১২:১৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2046 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com