টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
২৯ এপ্রিল, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন

  

টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৬-০৩-২০১৯ ০৬:০০ অপরাহ্ন
টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃটাঙ্গাইলে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক জনপদ ও সেতু মন্ত্রণালয়ের উচ্ছেদ অভিযান সংশ্লিষ্ট টিম।বুধবার শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।এসময় এসআই নূরুল পুলিশ বক্সের সাথে গোপাল মিষ্টান্ন ভান্ডার সংযুক্ত থাকায় পুলিশ বক্সটিকেও উচ্ছেদ করা হয়েছে।

এদিকে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অভিযানে জেলার মির্জাপুর ও ঘাটাইলে উপজেলায় প্রায় আড়াই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।এ বিষয়ে মন্ত্রণালয়ের সম্পত্তি ও আইন বিষয়ক কর্মকতা মাহবুবুর রহমান বলেন, মাননীয় মন্ত্রীর নির্দেশক্রমে বিশেষ টিম সড়ক জনপদ ও সেতু মন্ত্রণালয়ের সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। পুলিশ বক্সের সাথে গোপাল মিষ্টান্ন ভান্ডার নামের ব্যবসা প্রতিষ্ঠান সংযুক্ত থাকায় পুলিশ বক্সটিকেও উচ্ছেদ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দু’দিনে টাঙ্গাইলে তিনশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৬-০৩-২০১৯ ০৬:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 537 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com