কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বানানের পরিবর্তন
০২ মে, ২০২৬ ০৯:৩৪ পূর্বাহ্ন

  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বানানের পরিবর্তন

নিউজরুম
০৬-০৩-২০১৯ ০৫:১৫ অপরাহ্ন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বানানের পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নামের ইংরেজী বানান ‘Comilla University’ এর বানান পরিবর্তন করে ‘Cumilla University’ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২ এপ্রিল ‘নিকার’ এর ১৩৫ তম সভায় কুমিল্লা জেলার ইংরেজি বানান ‘Comilla’ থেকে ‘Cumilla’ করা হয়। তারই ধারাবাহিকতায় গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৭২তম সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিবর্তনকৃত নামটি এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব কাজে ব্যবহার করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড.আবু তাহের বলেন, নতুন সনদপত্র বর্তমান নামেই হবে। তবে আগে যারা সনদপত্র তুলে নিয়েছেন তাদের সমস্যা হলে পরিবর্তন করে নিতে পারবেন।


নিউজরুম ০৬-০৩-২০১৯ ০৫:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 318 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com