শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৬-০৩-২০১৯ ১০:৪৫ পূর্বাহ্ন |
স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃকর্মসূচির মধ্যে রয়েছে ৭ মার্চ ভোর ৬টায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমালা অর্পন ও সারাদিন ব্যাপি বঙ্গবন্ধুর ভাষন সম্প্রসারন করা হবে।
এ উপলক্ষে একই দিন বিকাল ৩ টায় টাঙ্গাইল জেলা শহরের প্রধান সড়কগুলোতে মিছিল বের করা হবে। সন্ধ্যায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা অনুষ্ঠানে সিনিয়র নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগন বক্তব্য রাখবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com