বেলকুচির এসিডদগ্ধ সেলিনার অর্থের অভাবে হাতের চিকিৎসা হচ্ছেনা (ভিডিও সহ)
০৬ মে, ২০২৬ ০৩:৩২ অপরাহ্ন

  

বেলকুচির এসিডদগ্ধ সেলিনার অর্থের অভাবে হাতের চিকিৎসা হচ্ছেনা (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৫-০৩-২০১৯ ১০:৫৫ অপরাহ্ন
বেলকুচির এসিডদগ্ধ সেলিনার অর্থের অভাবে হাতের চিকিৎসা হচ্ছেনা (ভিডিও সহ)
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচিতে এসিডদগ্ধ সেলিনার অর্থের অভাবে হাতের চিকিৎসা করাতে পারছেনা তারা। তার চিকিৎসার জন্য ২০ হাজার টাকা প্রয়োজন। সে বেলকুচি উপজেলার চর চালা গ্রামের মৃত সোলামানের মেয়ে সেলিনা (৫২)। জানা যায় সেলিনার বয়স যখন ১৫ বছর তখন অজ্ঞাত কোন লোক তাকে এসিড ছুড়ে মারে এবং মুখের একপাশে ঝলসে যায়। সেলিনা এসিডে ঝলসানো মুখ নিয়ে সমাজের সাধারন মানুষের মত জীবন যাপনে সংগ্রাম চালিয়ে যায়। তার জীবনের সাথে যুক্ত হয় আর একটি জীবন স্বামী আব্দুল সামাদ (৭০) তিনিও জন্মগত ভাবে অন্ধ। তার স্বামী আব্দুল সামাদ জানান, আমি জন্মগত ভাবে অন্ধ কোন কাজ করতে পারি না। গত ৩ মাস আগে ঈশ্বরদী ট্রেনের জানালার সাথে ধাক্কা লেগে আমার স্ত্রীর বাম হাতের উপরে ভেঙ্গে যায়। পরে বাড়িতে ফেরত আসে। কবিরাজের চিকিৎসা চলছে কিন্ত দিন দিন আরো হাতের অবস্থা খারাপ। সে সারাদিন ব্যাথায় কান্নাকাটি করে। আমার স্ত্রী হাতে জরুরী ভাবে অপারেশন করা দরকার। তার জন্য প্রয়োজন ২০ হাজার টাকা। অপারেশন না করাতে পারলে ডাঃ বলেছে সে চিরতরে পঙ্গু হয়ে যাবে। আপনারা আমার এসিডদগ্ধ স্ত্রীকে পঙ্গু হওয়ার হাত থেকে বাঁচান। এ সম্পর্কে বেলকুচি স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ জাকির হোসেন জানান, সেলিনার হাতের অবস্থা খুব একটা ভালো না। জরুরী ভিত্তিতে তার হাতের ভালো চিকিৎসা করা প্রয়োজন। না হলে তার হাতের বিশাল ক্ষতি হওয়া আশংঙ্কা রয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৫-০৩-২০১৯ ১০:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 630 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com