উল্লাপাড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে টাকা আদায়
১০ মে, ২০২৬ ০৭:৪২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে টাকা আদায়

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৫-০৩-২০১৯ ০৮:৫২ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে টাকা আদায়
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিদ্যুৎ সংযোগ নিতে বাধা দেয়া, মোটা অংকের টাকা চাঁদা দাবি ও মারপিটের ঘটনা নিয়ে বিজ্ঞ আদালতে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। রাজমান গ্রামের মো: হাছেন মোল্লা বাদী হয়ে মামলা ২টি দায়ের করেছেন। একটি মামলায় ৮জনকে বিবাদী ও অপর মামলায় ৪ জন কে বিবাদী করা হয়েছে। এছাড়া মামলা ২টির বাদীর ছেলে মো: রাসেল সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার বরাবরে বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে ১ লাখ ১০ হাজার টাকা নেয়ার বিষয়ে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। আদালতে দায়ের করা মামলা ২টির এক নম্বর বিবাদী মো: ফজলুল হক বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে টাকা নিয়েছে। অপরদিকে থানায় ফজলুল হক ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার নথি সূত্রে গত ২৭ ফেব্রæয়ারি রাত ৯ টার দিকে উপজেলার রাজমান দহপাড়া গ্রামের মো: হাছেন মোল্লার ছেলে মো: আরিফ মোল্লাকে মারপিট করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনা হয়েছে। একই গ্রামের আব্দুল করিমের ২ ছেলে মো: ফজলুল হক, মো: মোনা হক, গোয়াল ভাটবেড়া গ্রামের মজনু মিয়া ও মুলবেড়া গ্রামের আব্দুল কালামকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উল্লাপাড়া আদালতে মো: হাছেন মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করছেন। এর আগে গত ২৭ ফেব্রæয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট (খ) আদালত অঞ্চল সিরাজগঞ্জ এ রাজমান দহপাড়া গ্রামের হাছেন মোল্লা একই গ্রামের ৮ জনকে বিবাদী করে আরো একটি মামলা দায়ের করেন। এ মামলায় অভিযোগ করা হয়েছে তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে বিবাদীদের ১ জনের বাড়ির উপর দিয়ে বিদ্যুতের তার নিতে হলে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। তাদের বাঁধার মুখে বিদ্যুৎ বিভাগের লোকজন তার টেনে নেয়। এতে বিবাদীগণ তাকে হত্যাসহ নানা ভয়ভীতি দেখায়। বিবাদীরা হলো- মো: ফজলুল হক,মো: মোনা হক, মো: ফরহাদ আলী, দুলাল আকন্দ, শাহা আকন্দ, রাজীব আকন্দ, আইয়ুব আলী ও মো: শাহীন আলী। এছাড়া গত ২৭ ফেব্রুয়ারি রাজমান দহপাড়া গ্রামের মো: হাছেনের ছেলে মো: রাসেল পবিস-১ এর জেনারেল ম্যানেজার বরাবরে লিখিতভাবে তাদের গ্রামের ৮ জনের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ এনে দেয়ার কথা বলে ফজলুল ১ লাখ ১০ হাজার টাকা নিয়েছে বলে জানানো হয়। এ টাকা নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি তর্ক-বিতর্ক হয়। অপরদিকে রাজমান দহপাড়া গ্রামের মো: ফজলুল হক গত ২৭ ফেব্রুয়ারি একই গ্রামের ৬ জনকে বিবাদী করে মারপিট, চাঁদা দাবীসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবাদীরা হলেন- মো: হাছেন আলী, মো: মনিরুল ইসলাম, মো: চাঁদ আলী, মো: রাসেল, মো: শুকুর মোল্লা ও মো: মাসুম। এ মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন, উল্লাপাড়া মডেল থানার এসআই রিপন কুমার সাহা।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৩-২০১৯ ০৮:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 746 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com