রাবিতে শেষ হলো দুই বাংলার শিল্পীদের ব্যতিক্রমী নাট্যমেলা
০৭ মে, ২০২৬ ০৫:১০ অপরাহ্ন

  

রাবিতে শেষ হলো দুই বাংলার শিল্পীদের ব্যতিক্রমী নাট্যমেলা

নিউজরুম
০৫-০৩-২০১৯ ০৮:০০ অপরাহ্ন
রাবিতে শেষ হলো দুই বাংলার শিল্পীদের ব্যতিক্রমী নাট্যমেলা

রাজশাহী  বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে থিয়েটার পত্রিকা ‘আনর্ত’ এর আয়োজনে শেষ হলো ব্যতিক্রমী নাট্য প্রদশর্ন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

 

দুই দিন ব্যাপী আয়োজনে ছিল নাটক, নাটকের গান, নাট্য আড্ডা, বৈঠক, উপকরণ প্রদর্শনী, বইয়ের দোকান, রাজশাহী বিভাগীয় নাট্য দলের বিরতিহীন সৌহাদ্য বিনিময়: থিয়েটারের মানুষে-মানুষে। 

 

২য় দিনের প্রধান আকষর্ণে দেশের খ্যাতনামা নাট্যজন  লাকী ইনাম,ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী সহ  সালাউদ্দীন লাভলুর  অংশগ্রহণে আসাদ সরকার ও সুমনা সরকারের সঞ্চালনায় ‘মঞ্চ-অভিজ্ঞতা পর্দায়: সহায়ক নাকি অন্তরায়’ শীর্ষক ‘আনর্তবৈঠক-২’ ছিল চোখে পড়ার মতো।

 

আরিফ হায়দারের সঞ্চালনায় এ পর্বে নাট্যজন মামুনুর রশীদ,সুজন কান্তি দে,রশীদ হারুন,সাজেদুল আওয়াল,বাবুল বিশ্বাস,অনন্ত হীরা,মাসুম রেজা,প্রশান্ত হালদার,তাপু শহীদ,কাজী সাঈদ হোসেন দুলাল,কামার উল্লাহ সরকারের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় থিয়েটার করিয়া কি হইবে-যদি কিছু হয় তবে চাই স্বতন্ত্র মন্ত্রনালয় শীর্ষক ‘আনর্তবৈঠক-৩  দেখতে দর্শক সমাগমের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

রাতের জাঁকালো  আয়োজনে প্রর্দশিত হয় নাটক ‘বেহুলা, আমি ও সতীত্ব’  ও কেচ্ছানাট্য ‘বেলাবতী কইন্যা’। 

 

এছাড়াও দিনব্যাপী আয়োজনে আরো অনেক বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়।

 

এর আগে প্রথম দিনও ছিল দর্শকদের মনকাড়া দুই বাংলার শিল্পীদের আয়োজনে নানা নাট্যানুষ্ঠান।


নিউজরুম ০৫-০৩-২০১৯ ০৮:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 320 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com