শিরোনামঃ
নিউজরুম ০৪-০৩-২০১৯ ০৬:০০ অপরাহ্ন |
রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৫৭ জনকে। সোমবার দুপুরে তাদের আদালতের নির্দেশে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এর আগে সকালের দিকে নিয়মিত মামলায় গ্রেফতারকৃতদের আদালতে তোলে পুলিশ।
এদের মধ্যে ২৪ জন গ্রেপ্তার হন নগর পুলিশের অভিযানে। বাঁকি ৩২ জনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। রোববার রাতভর জেলা ও নগর পুলিশ এদের গ্রেপ্তার করে। এই অভিযানে কিছু মাদকদ্রব্যও উদ্ধার হয়েছে।
নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, অভিযানে বোয়ালিয়া মডেল থানা ৭ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালি থানা একজন, শাহমখদুম থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, কর্ণহার থানা একজন এবং দামকুড়া থানা একজনকে গ্রেপ্তার করে।
এদের মধ্যে ৯ জনই ওয়ারেন্টভূক্ত আসামী। এছাড়া ৬ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়। এই অভিযানে ৩৮ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন এবং ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান বলেন, জেলার গোদাগাড়ীতে ৩ জন, তানোরে ৫ জন, মোহনপুরে ৩ জন, পুঠিয়ায় ৩ জন, বাগমারায় ২ জন, দূর্গাপুরে ৫ জন, চারঘাটে ৬ জন এবং বাঘা ৬ জনকে গ্রেপ্তার করা হয় । এই অভিযানে ৫১ গ্রাম গাঁজা, ১৯ পিস ইয়াবা এবং ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।
আইনী প্রক্রিয়া শেষে সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে নেয়া হয়েছে বলে জানান নগর ও জেলা পুলিশের এই দুই কর্মকর্তা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com