উল্লাপাড়ায় জামাতের সেক্রেটারির বিরুদ্ধে বৃদ্ধা দম্পত্তির ভিটেমাটি জোরপূর্বক দখলের অভিযোগ
১০ মে, ২০২৬ ০৭:৪২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় জামাতের সেক্রেটারির বিরুদ্ধে বৃদ্ধা দম্পত্তির ভিটেমাটি জোরপূর্বক দখলের অভিযোগ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৪-০৩-২০১৯ ০৫:৩৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় জামাতের সেক্রেটারির বিরুদ্ধে বৃদ্ধা দম্পত্তির ভিটেমাটি জোরপূর্বক দখলের অভিযোগ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোরপূর্বক মারধর করে বৃদ্ধা দম্পত্তির ভিটেমাটি উচ্ছেদের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী জামায়াতের সেক্রেটারির বিরুদ্ধে।  ঘটনাটি ঘটেছে উপজেলার উধুনিয়া ইউনিয়নের ক্ষুদ্র বংকিরাট (রায়পাড়া) গ্রামে। এই গ্রামের আফসার দরদারের স্ত্রী ছুরাতন নেসার ৭৮ দাগের ২৪ শতক জায়গায় দীর্ঘদিন বসবাস করে আসছে।  তাহার ৭৫ দাগের ৩৪ শতক জায়গার মধ্যে ১১ শতক জায়গা ৮ হাজার টাকায় বিক্রি করে স্থানীয় জাহের সরকারের কাছে।

ছুরাতন নেসা জানান জাহের সরকারের কাছে তার বিক্রিকৃত জায়গায় দীর্ঘদিন বসবাস করেছে। এরপর যখন জায়গাটি ছেড়ে অন্যত্র চলে যায় তখন প্রতিবেশী মৃত জমসেরের ছেলে রিজু জায়গাটি দখল করে। 

এরপর থেকেই জাহের সরকার তাদের ওপর জায়গার জন্য বিভিন্নভাবে চাপপ্রয়োগ করে। তিনি আরো জানান মাত্র বারো হাজার টাকার জন্য আমার স্বামী সন্তানদের মারধর করে ঘরবাড়ি ভেঙ্গে লুটপাট করে জায়গাটি দখল করে উধুনিয়া ওয়ার্ড জামাতের সেক্রেটারি সুলতান মাহমুদ গং।

এ বিষয়ে প্রতিবেশী রহিমা খাতুন জানান গত কোরবানি ঈদের পরদিন জাহের সরদার ও তার ছেলে উধুনিয়া ওয়ার্ড জামাতের সেক্রেটারি সুলতান মাহমুদ,উজ্জ্বল, কোমল, নাসির, নেফা, লিটন গং এর নেতৃত্বে অর্ধশতাধিক  লোকজন দেশী অস্ত্র নিয়ে ছুরাতন নেসার বাড়িঘর ভেঙ্গে দেয় এবং তার স্বামী ও সন্তানদের মারপিট করে।
এ ঘটনায় অসহায় ছুরাতন নেসা স্বামী ও সন্তানদের নিয়ে ন্যায্য বিচার ও ভিটেমাটি ফিরে পাওয়ার আশায় চেয়ারম্যান ও ইউপি সদস্যর ধারে ধারে ঘুরছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান সুলতান মাহমুদ জামাতের রাজনীতির সাথে জড়িত থাকায় প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অপরাধ ও  সন্ত্রাসী কর্মকান্ড  পরিচালনা করে ভয়ে কেউ কিছু বলতে পারেনা। 

এ বিষয়ে অভিযুক্ত সুলতান মাহমুদ  জানান আমরা কারর জমি দখল করিনি আমাদের কেনা জায়গায় ছুরাতন নেসা কে সরিয়ে দিয়েছি। কাউকে মারধর করা হয়নি।  এ ঘটনার সত্যতা স্বীকার করে উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জানান  ছুরাতন নেসার বাড়িঘর ভাংচুর ও তার স্বামী ও সন্তানদের মারপিট করে জায়গাটি দখল করেছে। ইউনিয়ন পরিষদ থেকে শালিসের নোটিশ করা হলেও জাহের সরকার নোটিশে সাড়া দেয়নি বলে এতদিন মিমাংসা হয়নি ।

 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-০৩-২০১৯ ০৫:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 611 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com