তাড়াশে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত -৩
০৯ নভেম্বর, ২০২৬ ০৫:০০ পূর্বাহ্ন

  

তাড়াশে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত -৩

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৪-০৩-২০১৯ ০৩:৩৪ অপরাহ্ন
তাড়াশে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত -৩

তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সাংবাদিক সহ ৩ ব্যাক্তি আহত হয়েছেন। আহতরা হলেন, এসটিভি বাংলার তাড়াশ প্রতিনিধি রফিকুল ইসলাম, ছাত্রলীগ কর্মী সোহাগ হাসান ও ছোটন আহম্মেদ।    
ঘটনাটি ঘটেছে, উপজেলা সদরের বারোয়ারী বটতলা এলাকায় ।
জানা গেছে, বেলা ১১ টার দিকে আওয়ামীলীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কর্মকার ও আওয়ামীলীগ বহিষ্কৃত প্রার্থী মনিরুজ্জামান মনির সমর্থকরা মিছিল বের করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ওই ৩ ব্যাক্তি আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে।
বিষয়টি তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।   

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৪-০৩-২০১৯ ০৩:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 507 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com