শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-০৩-২০১৯ ১১:৫৩ পূর্বাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রথম ধাপের উপেজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অবশেষে শুধু মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে।
১২ ফেব্রুয়ারী প্রার্থীতা যাচাই বাছায়ে পর্বে ১ জন চেয়ারম্যান প্রার্থী মোঃ মুজাম আলীর ও ১ জন মহিলা ভাই চেয়ারম্যানের মোছাঃ সুমাইয়া পারভীন এর মনোনয়ন পত্র বাতিল করে দেয় সহকারী রিটার্নিং অফিসার। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনিরুজ্জামান পান্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।এবং আ"লীগ মনোনীত নৌকা প্রতীকে শফিকুল ইসলাম শফি এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী মনোনয়ন যাচাই বাছাইয়ের বৈধতা পায়। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে সমোঝোতা আসে উপজেলা আওয়ামীলীগ। অধ্যাপক ইদ্রিস আলী প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।
এদিকে প্রার্থীতা বাতিল হওয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমাইয়া পারভীন ১৫ ফেব্রুয়ারী সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীতা ফিরে পেতে আপিল করলে তা বাতিল করে দেয়। পরে জেলা রিটার্নিং অফিসারের কাছে আপিল করলে, সেখানেও প্রার্থীতা বাতিল হয়ে যায় । তারপর সুমাইয়া পারভীন হাইকোর্টে রিট করলে, হাইকোর্ট গত ২৬ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করেন।
রায়ের কপি উল্লাপাড়া উপজেলা নির্বচন অফিস পেয়েছেন বলে উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার উজ্জল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানান সুমাইয়া পারভীন হাইকোর্টে রিট করে প্রার্থীতা ফেরত পাওয়ায় আগামী ১০ মার্চ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com