বগুড়ায় করতোয়া এক্সপ্রেস লাইনচ্যুত
০৭ মে, ২০২৬ ০৫:১৪ অপরাহ্ন

  

বগুড়ায় করতোয়া এক্সপ্রেস লাইনচ্যুত

নিউজরুম
০৪-০৩-২০১৯ ১০:১২ পূর্বাহ্ন
বগুড়ায় করতোয়া এক্সপ্রেস লাইনচ্যুত

করতোয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগি বগুড়ার গাবতলী উপজেলায় লাইনচ্যুত হয়েছে। এতে সান্তাহার-লালমনিরহাট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল লাইনেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার গাবতলী স্টেশনের পূর্বে এ ঘটনা ঘটে।

গাবতলী রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গাবতলী স্টেশনে যাত্রাবিরতির আগে স্টেশন থেকে ১৫০ গজ পূর্বে পেছনের শেষ বগিটি লাইনচ্যুত হয়।
 
জানা গেছে, করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনসহ ১নং লাইনে প্রবেশ করলেও পেছনের বগিটি ২নং লাইনে ঢুকে যায়, এতে বিকট শব্দ হয়, তখন বগিটি লাইনচ্যুত হয়ে যায়। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ট্রেনটি লাইনচ্যুত বগি রেখে সান্তাহারের উদ্দেশে চলে যায়।

এতে দুর্ঘটনায় রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। লাইন মেরামত করে ট্রেন চালু করতে আজ দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।


নিউজরুম ০৪-০৩-২০১৯ ১০:১২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 363 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com