উপজেলা নির্বাচন-১৯ রায়গঞ্জে নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত অন্ততঃ ১২
০৬ মে, ২০২৬ ০১:৩০ অপরাহ্ন

  

উপজেলা নির্বাচন-১৯ রায়গঞ্জে নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত অন্ততঃ ১২

সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ
০৪-০৩-২০১৯ ০৯:৪৫ পূর্বাহ্ন
উপজেলা নির্বাচন-১৯ রায়গঞ্জে নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত অন্ততঃ ১২

রায়গঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা ধানগড়া সদর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আ’লীগ আয়োজিত নির্বাচনী কর্মী সভায় বিদ্রোহী প্রার্থীর হামলা, গাড়ী ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের টিয়ারসেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার বিকাল ৩টায় উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহর সভাপতিত্বে কর্মী সভা চলাকালে বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শুভন সরকারের নেতৃত্বে তার কর্মী সমর্থকেরা সভায় ইট-পাটকেল নিক্ষেপ, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্নার মাইক্রোবাস ভাংচুর এবং নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ ৯ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলার ঘটনায় আ’লীগ কর্মী মিলন, ধামাইনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ  অন্তত ১২ জন আ’লীগ কর্মী আহত হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসান সুমন সরকার সহ ১১জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সভার কার্যক্রম শুরু হয়।  সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌর আ’লীগের সভাপতি যুগের কথার সম্পাদক হেলাল উদ্দিন, জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড. বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, জেলা আ’লীগের সাংগঠনিক আলহাজ্ব আবদুল হান্নান খান। সভায় জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী(আনারস) গোলাম হোসেন শুভন সরকারকে বহিষ্কারের ঘোষণা দেন। এ ছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি কর্তৃক উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস হোসাইনকে বহিষ্কারের বার্তা পাঠান। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল পুলিশ মোতায়েন করা হয়েছে।


সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ০৪-০৩-২০১৯ ০৯:৪৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 653 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com