তাড়াশে আ’লীগের বিদ্রোহী দুই প্রার্থীকে দল থেকে বহিস্কার
০৯ নভেম্বর, ২০২৬ ০৫:১৪ পূর্বাহ্ন

  

তাড়াশে আ’লীগের বিদ্রোহী দুই প্রার্থীকে দল থেকে বহিস্কার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৪-০৩-২০১৯ ০৮:৪২ পূর্বাহ্ন
তাড়াশে আ’লীগের বিদ্রোহী দুই প্রার্থীকে দল থেকে বহিস্কার

আশরাফুল ইসলাম রনি:
আগামী ১০ মার্চ উপজেলা পরিষদের প্রথম ধাপ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ায় আওয়ামীলীগের দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছেন উপজেলা আ’লীগ।
রোববার রাত আটটার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের যৌথ বর্ধিত সভায় বিদ্রোহী প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (দোয়াত কলম) ও উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মীর শহিদুল ইসলাম শহিদ (আনারস) কে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দল থেকে বহিষ্কার করা হয়।
পরে তাৎক্ষণিকভাবে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হক এক সংবাদ সন্মেলন করে ওই দুই আ’লীগ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থানীয় সাংবাদিকদের জানিয়ে দেন। সেই সঙ্গে রাতেই তাদের বহিষ্কারাদেশ মাইকিং করে উপজেলার সর্বত্র প্রচার করা হয়।
ওই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য গাজী ম. ম আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট বিমল দাশ ও মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সিরাজগঞ্জ পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিনসহ উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, আ’লীগের তৃণমূলের প্রত্যক্ষ ভোটে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় আ’লীগ থেকে নৌকা প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আওয়ালীগের দলীয় প্রার্থী মনোনীত হন। কিন্তু ওই দুই আওয়ামী লীগ নেতা দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাদেরকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৪-০৩-২০১৯ ০৮:৪২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 707 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com