শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ০৩-০৩-২০১৯ ০৭:০৪ অপরাহ্ন |
রায়গঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ১০ মার্চের প্রথম দফা উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী এ্যাড.ইমরুল হোসেন তালুকদার ইমন রায়গঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার দুপুরে রায়গঞ্জ প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ্ ও সঞ্চালনা করেন প্রেসক্লাব সভাপতি টিএম কামরুজ্জামান লাবু ।
সভায় সাংবাদিকদের তিনি বলেন- চেয়ারম্যান পদে তিনি নির্বাচিত হলে জাতীয় সরকারের সাথে স্থানীয় সরকারের যথাযথ সমন্বয়ের মাধ্যমে রায়গঞ্জ উপজেলার টেকসই উন্নয়ন করবেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ময়কর উন্নয়নের গতির চাকা হিসাবে তিনি কাজ করতে চান। তিনি বলেন- রায়গঞ্জ একটি কৃষি প্রধান এলাকা। এখানে আর্থ-সামাজিক উন্নয়ন বেগবান করতে শিল্পায়ন করা দরকার তবে সেটা কৃষি ও পরিবেশকে বিনষ্ট করে নয়। তিনি মাদক মুক্ত রায়গঞ্জ উপজেলা গড়তে সচেষ্ট হবেন। তিনি প্রতিটি ওয়ার্ড পর্যায়ে আ’লীগ নেতাকর্মীদের নেতৃত্বে ঐ এলাকার সর্ব সাধারণের সাথে বৈঠক করে এলাকা ভিত্তিক প্রয়োজনীয় উন্নয়ন চাহিদা নিরুপন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে এলাকার সমস্যা সমূহ তুলে ধরে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - উপজেলা আ’লীগ সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলহাজ্ব গাজী রেজাউল করিম তালুকদার, সহ-সভাপতি সোনাখাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ছানা, যুগ্ন সম্পাদক ফেরদৌস আলম তালেবসহ স্থানীয় আ’লীগ, কৃষকলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়াও রায়গঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিক ও এলাকার বিশিষ্টব্যক্তিবর্গও এ সময় উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com