শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৩-০৩-২০১৯ ০৬:২২ অপরাহ্ন |
মাসুদ রানা,স্টাফ করেসপন্ডেন্ট,টাঙ্গাইলঃ টাঙ্গাইলের নাগরপুরে দারোগ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস বিতরণ করা হয়েছে। রবিবার (৩ মার্চ) সকালে বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলড্রেস বিতরন করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী মো. মহিদুল ইসলাম।
শিক্ষানুরাগী মো. মহিদুল ইসলামের নিজস্ব অর্থায়নে স্কুলড্রেস বিতরণী অনুষ্ঠান কার্যক্রমে বিদ্যুতসাহী বুদ্দু মিয়ার সভাপতিত্বে ও পংবাইজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুজ্জামানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আ. আজিজ মিঞা, সহকারী শিক্ষক রামকৃষ্ণ সাহা ,ফাতেমা ইয়াসমীন,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য রহমান মিয়া,টগর আলী,মোন্নাফ মিয়া,মহর উদ্দিন,মুনসের মিয়া প্রমুখ।
বিদ্যালয়ের জমিদাতা ও শিক্ষানুরাগী মো. মহিদুল ইসলাম বলেন, চরাঞ্চলের শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের জন্য আমি এ বিদ্যালয় প্রতিষ্ঠা করি। সরকারের বিদ্যালয় বিহীন গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠার আওতায় বিদ্যালয়টি সরকারী করন হয়। কিন্তু এখন পর্যন্ত বিদ্যালয়ে সরকারী শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থীদের উপবৃত্তি চালু হয়নি। আমি শিক্ষার্থীদের কথা চিন্তা করে যাতে তারা বিদ্যালয় মূখী হয় এজন্য তাদের মাঝে স্কুর ড্রেস বিতরণ করলাম। উর্ধ্বতন কৃর্তপক্ষের কাছে আমার দাবি এ বিদ্যালয়টিতে যেন শিক্ষারমান বজায় রাখার জন্য দ্রুত সরকারী শিক্ষক নিয়োগ ও উপবৃত্তি চালুর ব্যাবস্থা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com