শিরোনামঃ
নিউজরুম ০৩-০৩-২০১৯ ০১:৩০ অপরাহ্ন |
রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারের পেছনে একটি গোডাউনে আগুন লেগেছে। যা ইতিমধ্যে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
আজ রোববার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর কামরুল বলেন, ‘ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। তবে কি কারণে আগুন লেগেছে তা জানা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার জায়গাটিতে তারা ময়লা পোড়াতে দেখেছেন। সেখান থেকেই আগুন ছড়িয়ে যেতে পারে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com