কারওয়ানবাজারে বস্তিতে আগুন
১১ মে, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কারওয়ানবাজারে বস্তিতে আগুন

নিউজরুম
০৩-০৩-২০১৯ ০১:১১ অপরাহ্ন
কারওয়ানবাজারে বস্তিতে আগুন

কারওয়ানবাজার রেলগেট সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আজ রোববার দুপুর ১২টা ১০মিনিটে দিকে আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম। তিনি জানান, দুপুর ১২টা ১০ মিনিটে কারওয়ানবাজারস্থ দীপ্ত টেলিভিশনের বিপরীতে গোডাউনের পাশের বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের খবরে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট পাঠানো হয়েছে।

তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রতন কুমারের নেতৃত্বে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট ফায়ার স্টেশন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।


নিউজরুম ০৩-০৩-২০১৯ ০১:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 366 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com