নাগরপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পএ সংগ্রহ করেছেন কুদরত আলী
০৯ নভেম্বর, ২০২৬ ০৫:১৭ পূর্বাহ্ন

  

নাগরপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পএ সংগ্রহ করেছেন কুদরত আলী

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৩-০৩-২০১৯ ১২:১৫ অপরাহ্ন
নাগরপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পএ সংগ্রহ করেছেন কুদরত আলী

মাসুদ রানা,স্টাফ করেসপন্ডেন্ট,টাঙ্গাইলঃটাঙ্গাইলের নাগরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মো. কুদরত আলী। শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে তার হাতে এই মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়।

এর আগে শনিবার সকালে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত নেতা গোলাম মোহাম্মদ খান তারেক এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দোয়া করেন।

এ দিকে মনোনয়ন পাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ছুটে আসেন ও তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা আনন্দ উল্লাস , মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন।

মোঃ কুদরত আলী সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।১ মার্চ শুক্রবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের মনোনয়ন বোর্ডের সভায় উপজেলা নির্বাচনে ৪র্থ পর্বের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে নাগরপুরসহ টাঙ্গাইলের ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৩-০৩-২০১৯ ১২:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 275 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com