শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০২-০৩-২০১৯ ০৫:২৪ অপরাহ্ন |
আব্দুল লতিফঃ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার হোসেনপুর দক্ষিণপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদার শুক্রবার রাত ১০ ঘটিকায় ঢাকার সমরিতা হাসপাতালে মৃত্যুবরণ করেন। শনিবার সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উক্ত রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান ও সদর থানা পুলিশের একটি চৌকস দল ও স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ। হোসেনপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধার মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুলিশের চৌকস দল সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জানাযা নামাজ পড়িয়ে বীর মুক্তিযোদ্ধাকে স্থানীয় মালশাপাড়া কবরস্থানে সমাহিত করা হয়।তিনি হোসেনপুর দক্ষিণপাড়ার মৃত শাহাবুদ্দীনের পুত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে,এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com