ভবনে ফাটল, হস্তান্তর করছে না এল জি ই ডি শিক্ষকের বাড়ির উঠানে চলছে শিক্ষার্থীদের পাঠদান
৩০ এপ্রিল, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

  

ভবনে ফাটল, হস্তান্তর করছে না এল জি ই ডি শিক্ষকের বাড়ির উঠানে চলছে শিক্ষার্থীদের পাঠদান

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৮-০২-২০১৯ ০৭:২২ অপরাহ্ন
ভবনে ফাটল, হস্তান্তর করছে না এল জি ই ডি শিক্ষকের বাড়ির উঠানে চলছে শিক্ষার্থীদের পাঠদান

নাগরপুর  প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার স্বল্প আকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন হস্তান্তর না হওয়ায় দীর্ঘদিন যাবৎ এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহকারী শিক্ষক শরিফা আক্তারের বাড়ির উঠানে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। এক সঙ্গে তিন শ্রেণির পাঠদান চলায় শিক্ষক-শিক্ষার্থী কেউ কারও কথা ঠিক ভাবে শুনতে পারছিল না।
সরেজমিনে মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা সদর থেকে ৮ কি.মি. অদূরে স্বল্প আকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় এমন চিত্র। ভবন সংকটে গত কয়েক বছর যাবত ধরেই চলছে বিদ্যালয়ের এমন বেহাল দশা। বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ চলায় এবং বিকল্প কোন ব্যাবস্থা না থাকায় অন্যের বাড়ির উঠানে বসে ক্লাস করতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। কাঠ ফাটা রোদ, ভ্যাপসা গরম ও শীতের কনকনে হাওয়ায় পাঠদান ব্যাহত হয়। আর বৃষ্টি নামলে পাঠদান বন্ধ করে ছুটি দিতে বাধ্য হন শিক্ষকরা।
বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হওয়ার পর পুরাতন ভবনে খুব কষ্ট করে ক্লাস চলছিল। কিন্তু গত বছর বন্যায় বিদ্যালয়ে পানি উঠলে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সহকারী শিক্ষিকা শরীফার বাড়িতে স্থানান্তর করি। বন্যার সময় পুরাতন টিনশেড ঘরটি ক্ষতিগ্রস্থ হলে সেখানে কøাস নেওয়া আর সম্ভব হয়নি। এখন নতুন ভবন নির্মিত হলেও হস্তান্তর জটিলতায় এখনও আমরা নতুন ভবনে ক্লাস নিতে পারছি না। সামনে বর্ষা মৌসুমে যদি দ্রুত ভবন হস্তান্তর না করা হয় তাহলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম কঠিন হয়ে পড়বে।
উপজেলা সহকারী শিক্ষাকর্মকর্তা ফরহাদ হোসেন জানান, গতবছর বন্যার সময় বিদ্যালয়ে পানি উঠায় আমরা সাময়িক ভাবে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্থানান্তর করি । দীর্ঘদিনেও আমাদের কাছে নতুন ভবন স্থানান্তর না করায় আমরা বেশ বিপাকে পড়েছি। আমি এ বিষয় নিয়ে উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করি । তিনি আমাকে আশ্বাস দিয়েছেন খুব দ্রুতই ভবনটি আমাদের কাছে হস্তান্তর করবেন।
্এ দিকে খোজ নিয়ে জানা যায়, নব নির্মিত ভবনটি হস্তান্তরের আগেই এর বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। মেসার্স এস এস বি এন্টারপ্রাইজ ২০১৬-১৭ অর্থ বছরে ৮৯ লাখ ৭১ হাজার ৯ শত ৩২ টাকা ব্যায়ে বিদ্যালয় ভবনটি যথাসময়ে নির্মাণ করতে পারেনি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জামাল উদ্দিন বলেন, নব নির্মিত বিদ্যালয় ভবনটিতে নি¤œমানের সামগ্রী দিয়ে কাজ করায় এর বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। 
এ বিষয়ে ঠিকাদার মো. মনির হোসেন বলেন, ভবনের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় ও ভবনের নিচের অংশের এটেল মাটি থাকার কারনে ভবনের নিচের অংশে ফাটলের সৃষ্টি হয়েছে। ভবনটি হস্তান্তরের আগে আমি তা মেরামত করে দেব।
এ ব্যাপারে নাগরপুর উপজেলা প্রকৌশলী শাহীনুর আলম জানান, আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ভবন নির্মানের সময় ময়মনসিংহ জোনের একটি প্রতিনিধি দল ভিজিট করেন। তারা এখন পর্যন্ত ভিজিট করেননি। আর ফাটলের বিষয় টি আমি দেখেছি এখানে মূল বিল্ডিং এর কোন ক্ষতি হবে না।

 


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৮-০২-২০১৯ ০৭:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 602 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com