সিরাজগঞ্জে পাতা কুড়াতে নারীর মৃত্যু
১২ মে, ২০২৬ ০২:২২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে পাতা কুড়াতে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৮-০২-২০১৯ ১০:২৫ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে পাতা কুড়াতে নারীর মৃত্যু

সোহাগ হাসানঃ সিরাজগঞ্জে ঝড়ের সময় পাতা কুড়াতে গেলে গাছের ডাল ভেঙে মাথার ওপরে পড়ে সুফিয়া খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। জানা যায়, বঙ্গবন্ধু ইকোপার্ক এলাকায় বেশ কয়েকজন নারী প্রতিদিনের ন্যায় শুকনো পাতা কুড়াতে যান। দুপুরের দিকে ঝড় শুরু হলে নিরাপদ স্থানে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এসময় একটি গাছের ডাল ভেঙে সুফিয়ার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম নিশ্চিত করে বলেন, ইকোপার্কে ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৮-০২-২০১৯ ১০:২৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 420 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com