বেলকুচিতে সড়ক দূর্ঘটনায় ১২ জন আহত (ভিডিও সহ) জহুরুল ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে বাস সিনএজি,'র অটো ভ্যানের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে কামারপাড়া এলাকায় এ দূর্ঘটনার ঘটে।
সিরাজগঞ্জ থেকে ছুটে আসা একটি বাস কামারপাড়া এসে পৌছালে বিপরীতগামী সিএনজি এসে সংঘর্ষ বাধে এবং আটোভ্যান এসে সিএনজি'র পিছনে এসে ধাক্কা দিলে অন্তত ১২ জন আহত হয়। এর মধ্যে ৬ জন গুরুতর আহত হয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এক জনের অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেয় কর্তব্যরত চিকিৎসক। বাকী আহতরা বিভিন্ন ক্লিনিক ও হসপিটালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি)
আনোয়ারুল ইসলাম জানান, কামারপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনা ঘটে। এতে বেশ কিছু লোক হতাহত হয়। আমরা ঘটনাস্থল থেকে বাস সিনজি ও অটোভ্যান জব্দ করে থানা হেফাজতে রেখেছি।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৬-০২-২০১৯ ০৫:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 560 বার দেখা হয়েছে।