উল্লাপাড়া এইচ,টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত
০২ মে, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন

  

উল্লাপাড়া এইচ,টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৫-০২-২০১৯ ০৭:৫৩ অপরাহ্ন
উল্লাপাড়া এইচ,টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

রায়হান আলীঃ আট আনায় জীবনের আলো কেনা এই প্রতিপাদ্য কে সামনে রেখে সোমবার বিকেলে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে উল্লাপাড়া উপজেলা চত্বরে অনুষ্ঠিত ৫ দিন ব্যপী নবম গ্রন্থমেলা ২০১৯ এর সমাপ্তি হয়েছে।

নবম গ্রন্থমেলায় উল্লাপাড়া জ্ঞানের আলো ট্রাস্ট ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ভূষিত হয়েছে এইচ,টি,ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম। ২০১৯ সালে নির্বাচিত উল্লাপাড়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ সিরাজুল ইসলাম কে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন সাংসদ তানভীর ইমাম, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।

নবম গ্রন্থমেলায় সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যানের মারুফ বিন হাবিব,পৌর মেয়র এস,এম নজরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুব হাসান ,উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ সহ প্রমুখ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৫-০২-২০১৯ ০৭:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1024 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com