খুলনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
১২ মে, ২০২৬ ০২:১৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

খুলনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

নিউজরুম
২৫-০২-২০১৯ ০৬:০৩ অপরাহ্ন
খুলনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

খুলনার ফুলতলা উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার সংঘর্ষে দুই চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডা. শাহাদাত হোসেন, ডা. মোয়াজ্জেম হোসেন ও প্রাইভেটকার চালক জাহাঙ্গীর হোসেন।

জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহন ও খুলনাগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষে দুই চিকিৎসক এবং প্রাইভেটকারচালকসহ তিনজন নিহত হয়েছেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


নিউজরুম ২৫-০২-২০১৯ ০৬:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 347 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com