শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৫-০২-২০১৯ ০৫:৫৫ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নুর নবী (৪৪) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে আহত হয়েছেন আরো ২৫ জন । সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নুর নবী গোপাল গ্রামের মৃত আব্দুল হাকিম পরামানিকের ছেলে। ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম জানান, উপজেলার গোপালপুর গ্রামে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আব্দুর রাজ্জাক মাস্টার ও এরশাদ মহুরীর মধ্যে ।
এরই জের ধরে সকালে দু’গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুর নবীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় প্রায় ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ জানান, সংঘর্ষে আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮জনের অবস্থা আশঙ্কাজনক।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com