বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় আহত আ.লীগ নেতার মৃত্যু
১৯ জুন, ২০২৬ ০৩:৩৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় আহত আ.লীগ নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৫-০২-২০১৯ ০৫:৩২ অপরাহ্ন
বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় আহত আ.লীগ নেতার মৃত্যু
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় আহত প্রবীন আওয়ামীলীগ নেতা শ্রী তপন সরকার (তপন মাষ্টার) (৬৬) নামে এক জনের মৃত্যু হয়েছে। তিনি সোমবার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে বেলকুচি উপজেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য ও তেয়াশিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২০ ফেব্রয়ারী তপন মাষ্টার এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের মেঘুল্লায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাবস্থায় দ্রুতগামী একটি সিএনজি অটোরিক্সা চাপা দেয়। তখন গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতির হলে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৫-০২-২০১৯ ০৫:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2080 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com