শ্রীবরদীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
১২ মে, ২০২৬ ০৪:৪০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শ্রীবরদীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নিউজরুম
২৫-০২-২০১৯ ০৩:৫১ অপরাহ্ন
শ্রীবরদীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শ্রীবরদীতে সাপের কামড়ে আব্দুস সাত্তার (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার বকচর পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত সমশের আলীর ছেলে। তার পরিবারে চার মেয়ে ও স্ত্রী রয়েছে। 

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আব্দুস সাত্তার ধান ক্ষেতে পানি দিতে গিয়ে ক্ষেতের এক কোনে ইঁদুরের গর্ত দেখেন। এসময় তিনি পা দিয়ে ওই গর্ত বন্ধ করতে গেলে তার ডান পায়ে ছোবল দেয় গোখরো সাপ। স্থানীয় লোকজন গর্ত খুড়ে গোখরা সাপটিকে মেরে ফেলে। পরে আহত অবস্থায় আব্দুস সাত্তারকে প্রথমে শ্রীবরদী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে সাপের ভ্যাক্সিন না থাকায় ডা: সৈয়দ আলী আহাদ তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। কিন্তু জেলা সদর হাসপাতালেও সাপের ভ্যাক্সিন না থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে না নিয়ে তারা কালিবাড়ি ও ঝগড়ারচর এলাকায় কবিরাজের কাছে নিয়ে যায়। এতেও তার অবস্থার আরো অবনতি হয়। এক পর্যায়ে রবিবার সন্ধ্যায় সে মারা যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম আন্ডা মেম্বার জানান সোমবার দুপুরে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে।

ছোবল দেওয়া বিষধর সাপটিকে ধরে খাচার ভেতরে রাখা হয়।


নিউজরুম ২৫-০২-২০১৯ ০৩:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 263 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com