শিরোনামঃ
নিউজরুম ২৪-০২-২০১৯ ০৫:৫৩ অপরাহ্ন |
নোয়াখালীর কবিরহাট পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৭টি বসত ঘর পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার ভোর ৪টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড পূর্ব ফতেহপুর মকু মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ওই বাড়ির মনির আহমদের ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগে আগুন মুহূর্তের মধ্যে পাশের জাফর উদ্দিন, জামাল উদ্দিন, রুহুল আমিন ও ইউছুফ মিয়ার ঘরসহ ৭টি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যার্থ হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ও মাইজদী ফায়ার স্টেশনের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুনে ৭টি ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
খবর পেয়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন এবং নগদ অর্থ প্রদান করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com