উল্লাপাড়ায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা
১০ মে, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৪-০২-২০১৯ ০৩:৩৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

উল্লাপাড়া  প্রতিনিধিঃ রোববার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কার্যক্রম (এমডিভি)-২০১৯ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সেহাব উদ্দিনের সভাপত্বিতে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা মোর্শেদ উদ্দিন, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি সুপারভাইজার আমজাদ হোসেন, সলংগা ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন হোসেন ও দূর্গানগর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রমুখ বক্তব্য রাখেণ। সভায় বক্তাগণ স্বাস্থ্য বিভাগের জলাতঙ্ক নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। অবহিতকরণ সভায় সকল ইউপি চেয়ারম্যান, স্বাস্থ্য বিভাগের কর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৪-০২-২০১৯ ০৩:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 372 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com